• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
ইভার ধ্যান-জ্ঞান মডেলিং ব্যক্তি উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা

রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথি ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সমাবেশে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়াজির স্ঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ ও আশরাফুজ্জামান, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ নুর ইসলাম, প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ ম-ল সৈকত, অভিভাবক হায়দার আলী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা-বাবা ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের নৈতিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা