• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ টি অবৈধ ড্রেজার জব্দ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে দুর্যোগ উদ্ধার সামগ্রী বিতরণ আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত হয়েছে।
শনিবার (১৭অক্টোবর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী  এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইকে থাকা তিন যাত্রী। বাইকে থাকা অপর যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের ২ শিশুসহ ৩ জন। নিহতরা হলেন, রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল রিশাদ দুই শিশু সন্তান রিশাদ (১২), তুবা (৭) ও স্ত্রী লিপি খাতুন (৩৩)। কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। এছাড়া নিহত অটোচালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃষ্টি (২৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একই পরিবারের ৩ জন ময়মনসিংহ এ আত্মীয়র বাড়ি থেকে রৌমারীতে ফিরছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের টিএইচও ডা: আব্দুস সামাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা