আজকের তারিখ- Fri-17-04-2026

চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে, মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের” ....বিস্তারিত....

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে সোমবার (১৩ ....বিস্তারিত....

বৈশাখে এলো প্রিয়া’র ‘বাবুজি’ গান

বিনোদন ডেস্ক : বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ সামনে রেখে কণ্ঠশিল্পী  সোহানা ইসলাম  নিয়ে এলেন ‘বাবুজি’ শিরোনামের নতুন গান।‘বাবুজি’ গানটির কথা ও সুর করেছেন নিজেই সোহানা ইসলাম, আর সংগীতায়োজন করেছেন এন এ ফরহাদ। গানের মিউজিক ....বিস্তারিত....

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক দুই যুবক হলেন-  নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ....বিস্তারিত....

বিগত ৪০ বছর ধরে যে বাজারে বিক্রি হয়নি গরুর মাংস

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকিনীর-পাঠ বাজার, একটি ব্যতিক্রমী বাজার, যেখানে প্রায় চার দশক ধরে গরুর মাংস বিক্রি হয়নি। হিন্দু অধ্যুষিত এ এলাকায় দুই সম্প্রদায়ের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘ ৪০ বছর ধরে চলে আসছিল এই প্রথা। তবে সম্প্রতি ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেই প্রথা ভেঙে গরু জবাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা ও ....বিস্তারিত....

মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।এর আগে হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা ....বিস্তারিত....

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুগের খবর ডেস্ক: আগামী ২০ এপ্রিল পৈত্রিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে।রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ....বিস্তারিত....

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

যুগের খবর ডেস্ক: জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র বিকেলে কারাগারে এসে পৌঁছয়। পরে তা ....বিস্তারিত....

আজ চৈত্র সংক্রান্তি

যুগের খবর ডেস্ক: আজ চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন। আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে ১৪৩২ বঙ্গাব্দ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার এটি বাংলা বর্ষ ও বসন্ত ঋতুর শেষ দিনও। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য ....বিস্তারিত....

চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:  কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারী অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নয়া বাড়ী ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রমুখ।  ২০২৪-২৬ অর্থবছর বাংলাদেশের চর এলাকায় ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )