আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

মশার কামড়ে অসুস্থ সামান্থা

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আবারও অসুস্থ হলেন তিনি। এবার তাকে কাবু করেছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া।

যার ফলে তার প্রতিটি জয়েন্ট অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা এই নায়িকার।সামাজিক মাধ্যমের কে পোস্টে সামান্থা জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গেছেন নায়িকা। সঙ্গে টানা চিকিৎসাও চলছে তার। যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছেন বলেও জানিয়েছেন তিনি।সামান্থা আরও জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। সঙ্গে নিতে বলা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা
কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’

পাশাপাশি সামান্থা এও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তাই বলে এভাবে বেশি দিন কাটাতেও চান না তিনি; দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )