• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:আজ মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। সারা দেশের মত কুড়িগ্রামেও এই মে দিবস যথাযোগ্য মযাদায় পালন করেছে এ জেলার শ্রমিকরা।
শুক্রবার সকাল থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিক ও নেতৃবৃন্দ তাঁদের নিজস্ব ব্যানারে মিছিল নিয়ে কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে জড়ো হয়ে।
পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কুদরত -ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন. এনসিপির আহবায়ক মুকুল মিয়া কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উপস্থিতিতে বাস শ্রমিক,ট্রাক শ্রমিক,হোটেল শ্রমিক,ইমারত ও নির্মাণ শ্রসিক,অটোরিকশা শ্রমিক,বিদ্যুৎশ্রমিক,কুলি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক অংগসংগঠন র‌্যালী বের করে সারা শহর প্রদক্ষিন করে।
সাংবাদিকদের স্বাক্ষাৎকারে হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া বলেন আমাদের শ্রমিকদের নায্য বেতন, বোনাস ও নিদিষ্ট কর্মঘন্টা বেঁধে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা