• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
লাইফ সাপোর্টে ফুটবলার কায়সার কন্যা কারিনা সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১১১ বাংলাদেশি হজযাত্রী হাম ও উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাজারহাটে রবী ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: এক মাসে ২শতাধিক গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কুড়িগ্রামে ভ্রাম্যমান অভিযানে ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল এলাকায় অবৈধ মৎস্য আহরণ রোধে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ১৯টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু মাছ শিকারি ওই বিলে অবৈধভাবে চায়না দুয়ারি জাল পেতে মাছ আহরণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) বিকেলে রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিলের বিভিন্ন স্থানে বসানো অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো অসাধু মাছ শিকারিকে আটক করা সম্ভব হয়নি।
পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা