• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২ রংপুর অঞ্চলের রাজবংশী ভাষা সংরক্ষণে তৈরি হচ্ছে অভিধান রাজারহাটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলে অলআউট বাংলাদেশ সেচ ব্যবস্থার উন্নয়ন করলে দেশে খাদ্যের কোনো কষ্ট হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন কুড়িগ্রামের রাজারহাটে মাইলস ফিড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলে অলআউট বাংলাদেশ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ১২৬ রান করে হাসানের বলে আউট হয়ে ফিরলেন লিটন দাশ। তবে এর আগে দলকে মোটামুটি ভালো জায়গায় রেখে গেছেন লিটন। ১১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে নিয়ে গেছেন ২৮০ রানের কাছাকাছি। লিটন ফেরার ৩ বল পর আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে নামা নাহিদ রানাও। তাতে ২৭৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। আব্বাসের বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন তিনি, খুলতে পারেননি রানের খাতা।
তানজিদ হাসান তামিম অভিষেক টেস্টে শুরুটা ভালোই করেছিলেন। এগিয়ে যাচ্ছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়েছেন তিনি। আব্বাস নিজেই ক্যাচ নেন।
৩৪ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান আসে তানজিদের ব্যাট থেকে। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
সেট হয়ে গিয়েছিলেন আগের টেস্টে জোড়া হাফসেঞ্চুরি করা মুমিনুল হক। তবে খুররম শেহজাদের দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করেন তিনি, বল লেগে উড়ে যায় স্টাম্পের বেল। ৪১ বলে ৩ চারের সাহায্যে ২২ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। ৬৩ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। লাঞ্চের পর দ্রুত সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ।
মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত সুইংয়ে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়েছেন শান্ত (২৯)। আরেক সেট ব্যাটার মুশফিককে (২৩) এলবিডব্লিউ করেন খুররম শেহজাদ। খুররমের তৃতীয় শিকার হন মিরাজ। মাত্র ৪ রান করে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
১১৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। সেখান থেকে দলের হাল ধরেন লিটন দাস। লোয়ার অর্ডারের তাইজুল ইসলামকে নিয়ে ১১৪ বলে গড়েন ৬০ রানের জুটি। তাইজুলকে (১৬) বোল্ড করে জুটি ভাঙেন পাকিস্তানি অফস্পিনার সাজিদ খান। ১৭৬ রানে সপ্তম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা