• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত ভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন

ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১৯মে) দুপুর ১২টায় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান। কনফারেন্সে প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সমকাল ও আরটিভি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দিনকাল সাংবাদিক আনিছুর লিটন, সকালের সময় পত্রিকার সাংবাদিক আসাদুর রহমান শিমুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ভূমি অফিসের কর্মচারী এবং ভূমি সেবা গৃহীতারা উপস্থিত ছিলেন। পরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে রাজারহাট উপজেলাসহ সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজারহাট উপজেলা ভূমি অফিস ভার্চুয়ালি (লাইভ সংযোগের মাধ্যমে) অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, রাজারহাট উপজেলা ভূমি অফিসসহ সাত ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আজ ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারে সর্বোচ্চ করদাতাকে ক্রেস্ট সম্মননা প্রদান করা হবে।
ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ষধহফ.মড়া.নফ সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা