• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  / ১২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট- টগরাইহাট রেলস্টেশনের মাঝখানে দিনোবাজারের পূর্ব দিকে জয় নার্সারির সামনে শার্টল ট্রেনের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার পালিত গর্ভবতী (গাভী) গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। হঠাৎ কুড়িগ্রামে বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপর দিকে গরুকে টেনে আনেন। গরুটি রেললাইন পাড় হলেও নিরাপদ দুরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। গরুর মালিকও বাবু মিস্ত্রীর কিছু হয়নি।  ট্রেন যাওয়া পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন গরুটি ছটপট করতে করতে মারা যায়। গরুর মৃত্যুতে বাবু মিস্ত্রী কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করে না। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে বলে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা