• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের মতবিনিময়

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিয়ে নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা