• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটে ১০৫ টি দোকান পুড়ে ছাই বিশ্বকাপে নতুন কী কী নিয়ম দেখতে পাওয়া যাবে? ৩বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত কুড়িগ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার চাচা ভূরুঙ্গামারীতে হঠাৎ ঝড়বৃষ্টি দেখে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত, আহত ৩ কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে তোফায়েল আহমেদ মারা গেছেন

ভূরুঙ্গামারীতে হঠাৎ ঝড়বৃষ্টি দেখে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫), গতকাল  (৩ জুন)  বুধবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব‍্যক্তি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানালেন, আজ বুধবার (৩ জুন) বিকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বজ্রপাতের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেনের কোমর থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন‍্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা