• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠিত উলিপুরে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রীর মর্যাদার দাবীতে যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী পতাকা বৈঠকে সমাধান হয়নি, কুড়িগ্রাম সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভায় কুড়িগ্রামে অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ব্যবসায়ীর মৃত‌্যু চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন (আংশিক) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কেজি পাড়ায় সংগঠনের কার্যালয়ে মতিয়ার রহমান মুরাদকে সভাপতি, অনিক চন্দ্র দেব সাধারণ সম্পাদক ও রোকনুজ্জামান নবীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে এই কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং মানবিক, দক্ষ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, মাদকমুক্ত, দক্ষ ও মানবিক যুব সমাজ গড়ার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাধুলা, মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা