• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। শুক্রবার(২৬জুন) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কুড়িগ্রাম জেলে প্রেরন করেছে থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন ও মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার(২৫জুন) রাতে  রাজারহাট থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হন এবং তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান বকসি ও মজনু মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা