• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
আকস্মিক বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তিব্র ভাঙ্গনে শিকার হয়ে”, বাড়ি-ভিটা হারিয়েছেন ২৫টি পরিবার বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস করুন : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা দিলেন নেইমার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার প্রায় কাছাকাছি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন কালভার্টের মুখ বন্ধ ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩মন চাল জব্দ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন জেলায় ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে খাওয়ানোর উদ্যোগ স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ১৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মাঠের বাইরেও বড় মনের নজির দেখালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার বা তিন কোটি টাকা দান করেছেন।
ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিও-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।
রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারের বেশি পরিবার। আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এদিকে ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন। নকআউট পর্বের আগে এই প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা