• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪ রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ,আটক ১ ভূরুঙ্গামারীতে কোমলমতি শিক্ষার্থীদের সবুজ ফাঙ্গাস ( ছত্রাক) পচা বনরুটি পরিবেশনের অভিযোগ তদন্তে সত্যতা কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার- ১

কুড়িগ্রামে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সরবরাহ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি ও ট্রাকটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এরশাদ আলী(৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) ও সিএনজি চালক দুলু (৩৪) সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রাম ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেঙ্ে ভর্তি করে দেন। ঘটনার পর পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী(হেলপাড়) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক প্লাবন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ  জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা