• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
 রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম- রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য পাল (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছিনাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য পাল রাজারহাট উপজেলার ছিনাই পালপাড়া এলাকার স্বপন পাল ও জয়া পালের ছেলে এবং সিংহীমারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, বুধবার সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে কুড়িগ্রাম-রাজারহাট মহাসড়কের ছিনাই বাজার এলাকায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাকা সড়কে  মোটরসাইকেলের ধাক্কায় সূর্য পাল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। সূর্য পালের মর্মান্তিকভাবে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ঘাতক মটরসাইকেল ও তার চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা