• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা ভূরুঙ্গামারীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয় সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে শিশুরা পাবে টাইফয়েড টিকা দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যুর ‍সংখ্যা বেড়ে ৫১ মন ভেঙেছে ইধিকার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

মন ভেঙেছে ইধিকার

বিনোদন ডেস্ক :  / ১৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ। সেই আয়োজনের আঁচ লেগেছে কলকাতাতেও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন টলিপাড়ার তারকারা। তবে এবারের বিশ্বকাপে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর পছন্দের দল পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা পালের। সম্প্রতি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সম্পর্কে নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখাটা আমাদের দেশের প্রায় সব পরিবারেরই একটা প্রচলন বলা যেতে পারে। আমাদের বাড়িতেও সেই প্রচলনটা ছিল। ছোট থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে সব হাইভোল্টেজ খেলা দেখতাম। আমরা প্রত্যেকে নিজেদের প্রিয় দল নিয়ে লড়েছি। দেখে মনে হতো যেন আমরাই বিশ্বকাপ খেলছি।

কিন্তু আমি যে প্রত্যেকটা খেলা দেখতে পারি বা ছোটবেলায় দেখতে পারতাম তেমনটা নয়। তবে সেমিফাইনাল থেকে পরিবারের সকলে একসঙ্গে বসে খেলা দেখতাম। খুব মজা করতাম, ঝগড়া করতাম, মারপিট পর্যন্ত হয়েছে, পরে আবার এক হয়ে যেতাম। এখনো বিশ্বকাপ এলে বাড়ির সদস্যদের সঙ্গে সেই নস্টালজিয়ায় ভাসি। ইধিকা বলেন, এবারের ফিফার সেমিফাইনালে কী করবো, দেখবো কিনাÑ আদৌ সেটা এখনো জানি না। আবারো বলছি, এবার খুব দুঃখ পেয়েছি। আসলে আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর ফেভারিট টিম অবশ্যই পর্তুগাল। কিন্তু তারা দুঃখজনকভাবে বিদায় নিয়েছে। রোনালদোর চোখে পানি দেখে নিজেও কেঁদেছি। বুঝতেই পারছেন এবার কতোটা আহত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা