• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ / ৯৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুলাই’২০২৬ইং কুড়িগ্রাম এসএসবিসি প্রকল্প অফিস ওয়াল্ড ভিশনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার (কুড়িগ্রাম সদর, ও নাগেশ্বরী উপজেলায়) এসএসবিসি প্রকল্পটি মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উল্লেখিত উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (CHCP, HA, AHI, HI, MT-EPI,FPI and FWA) Maternal Newborn Care and Adolescent Health (MNCAH) এর উপর দক্ষতা উন্নয়নে এসএসবিসি প্রকল্প অফিসে ১২-১৪ই জুলাই মোট ০৩ (তিন) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম গোলাম মোহাইমেন, মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডাঃ আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, ফিন্যান্স এন্ড এডমিন গ্রাবরিয়েল শিকদার প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে আমন্ত্রিতবৃন্দ বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী এবং সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা