• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু রাজারহাটে খামারি সেবা কেন্দ্রের উদ্বোধন ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো

ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ২৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃক পরিচালিত ফেরি কুঞ্জলতা মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ।
মঙ্গলবার(১৪ জুলাই) সকাল ৮ টায় ২০ মিনিটে ফেরিটি চিলমারী ফেরিঘাট থেকে ডকইয়ার্ডে পাঠানো হয়। ফলে বর্তমানে এ নৌপথে একমাত্র ফেরি কদম দিয়েই যানবাহন পারাপার চলছে।
এতে ঘাটে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তেরি হয়েছে। পারাপারের জন্য অতিরিক্ত সময় অপেক্ষা করতে হওয়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এতে পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীদেরও বাড়তি দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ বিষয়টি নিশ্চিত করে জানান,‘ফেরিটি ডকে পৌছানোর পর আমরা বিকল্প ফেরির জন্য আবেদন করবো। কেননা ফেরি কুঞ্জলতা মেরামত কাজ শেষ হতে প্রায় ৩ মাস সময় লাগবে।’
এর আগে সোমবার (১৩ জুলাই) বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ফেরি কুঞ্জলতার সার্ভে সনদ হালনাগাদ ও ডকিং মেরামতের লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নৌযানটিকে ডক – ১ এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রাপথে প্রচলিত সব নৌবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।
সরেজমিনে চিলমারী নদীবন্দর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি। একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঘাটে অপেক্ষার সময় বেড়েছে বলে জানান চালকরা।
সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক মো. রফিকুল ইসলাম বলেন,‘আগেও ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন একটি ফেরি কমে যাওয়ায় অপেক্ষার সময় আরও বাড়বে। এতে সময় যেমন নষ্ট হবে, তেমনি পরিবহন ব্যয়ও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা