• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট মিজু ও সহযোগী নুর আলম গ্রেপ্তার লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে” নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অভিভাবক, শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন ভূরুঙ্গামারীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট মিজু ও সহযোগী নুর আলম গ্রেপ্তার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট ইকবাল জাহিদী মিজু (৪০) ও তার সহযোগী নুর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মিজু উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। নুর আলমের বাড়ি একই উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমের বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা মাদক সেবন করছিলেন।গ্রেপ্তারের সময় মিজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন। এতে পুলিশের দুই সদস্য আহত হন। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের ভাষ্য, মিজু উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে উপজেলার কিশোর-কিশোরীদের কাছে মাদক পৌঁছানোর অভিযোগ রয়েছে। আশা করছি, এই গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা