• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট মিজু ও সহযোগী নুর আলম গ্রেপ্তার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৫২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট ইকবাল জাহিদী মিজু (৪০) ও তার সহযোগী নুর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মিজু উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। নুর আলমের বাড়ি একই উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমের বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা মাদক সেবন করছিলেন।গ্রেপ্তারের সময় মিজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন। এতে পুলিশের দুই সদস্য আহত হন। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের ভাষ্য, মিজু উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে উপজেলার কিশোর-কিশোরীদের কাছে মাদক পৌঁছানোর অভিযোগ রয়েছে। আশা করছি, এই গ্রেপ্তারের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা