• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
বড় পর্দায় আসছেন পূর্ণতা ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও আলোচনা সভা ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের ইন্তেকাল কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক সম্রাট মিজু ও সহযোগী নুর আলম গ্রেপ্তার

ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৩৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক কমন রুমে এই কর্মসূচী পালিত হয়।
ভূরুঙ্গামারী মহিলা কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ ও প্রভাষক আবু খায়ের মো. খায়রুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বাদশী শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা