• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত কুড়িগ্রামে হুমকীতে কল্যাপাড়া সর: প্রা: বিদ্যালয় বাবা জমিদাতা ছেলে প্রধান শিক্ষক স্কুলের জমির বরাদ্দ দুজনের নামে ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ,দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে তিস্তা নদী তীব্র ভাঙন, মুহূর্তেই নদীগর্ভে বিলীন বসতভিট আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা শুভ জন্মাষ্টমী আজ চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত  সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” প্রধান কার্যালয়ে, সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিপ্লবের সভাপতিত্বে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসা সহায়তা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাদশা মিয়া, গীতা পাঠ করেন সদস্যা বান্দাস রাণী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সদস্য আঃ হালিম, সদস্য ইন্জিনিয়ার ফজলুল হকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সকলেই সংগঠনের সামাজিক ও উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে কাজ করতে বলেন। পরে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট এবং ফলজ ও ঔষুধি গাছ দেয়া এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গতকাল ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সকল সদস্যরা সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা