আজকের তারিখ- Sun-19-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ০৬ আগস্ট বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি এবং উপমহাপরিচালকগণ ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের এই নতুন যাত্রা পথে স্বাগত জানান। তিনি তাঁদেরকে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এসময় তিনি বলেন ‘এই পদোন্নতি আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের যোগ্যতার স্বীকৃতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আপনাদের নতুন দায়িত্বে আরও বেশি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। বাহিনীর মর্যাদা ও লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ।’ তিনি তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্যে নবনিযুক্ত উপপরিচালকদের দেশের সেবা এবং জনগণের নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহাপরিচালকের দিক-নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, এই পদোন্নতি তাঁদেরকে দেশের সেবায় আরও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন এই দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই কর্মকর্তারা ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্ব পালনে তাঁদের দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁদের এই সাফল্য বাহিনীর গৌরবকে আরও বাড়িয়ে তুলবে। এ সময় বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ব্যাটালিয়ানের কর্মকর্তা, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )