• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১১৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি কাবাডি পুলিশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে উলিপুর থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উলিপুর পৌরসভা চ্যাম্পিয়ন এবং দুর্গাপুর ইউনিয়ন রানার্সআপ হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মুহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক খেলোয়াড়, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে এ ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি বাড়াতেও সহায়ক।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা