আজকের তারিখ- Sun-19-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে’

জয়পুরহাট প্রতিনিধি  ঃ সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশের জনসংখ্যার ৫০ ভাগ নারী,তাদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে’।

শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিন ব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই। বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারী হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। কিন্তু কারো কারো মাঝে নৈতিকতার অভাবে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রেজাল্টে ভালো হলে হবে না। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে। সেই উদ্দেশ্যেই এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে।

 আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট  তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারীর ক্ষমতায়নও চাচ্ছি। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের  সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

তিনি অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেট (এজেইসি) পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এসময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )