• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

“শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ই অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে “থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সরকারি ডিগ্রী কলেজ” মোড় হয়ে, উপজেলা চত্বরে শহীদ মিনার এসে সমাবেশে মিলিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের মর্যাদার কথা তুলে ধরেন। তিনি শিক্ষকদের বিভিন্ন অধিকার গুলো বর্তমান সরকার পর্যায়ক্রমে মেনে নেবেন বলে ব্যাক্ত করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ড. মিনহাজুল ইসলাম তিনি বলেন, একটি জাতি উন্নত করার প্রধান শর্ত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ঘটানো। শতভাগ শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের কিন্তু এ কাজটি করছেন শিক্ষক সমাজ। কাজটি সরকারি কিন্তু শিক্ষকরা কেন বেসরকারি এটা বড় ভাবনার বিষয়। তিনি এমপিও ভুক্ত সকল স্কুল কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা