• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

বাস্তব কথা

আলেয়া মান্নান / ২০৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মিঠা লাগে সুদে ঘুষে,
সত্য বললে ওঠে ফুঁসে।
অন্যের হক মেরে খেয়ে, শরীর খুব পোক্ত।
দানের হাত গুটিয়ে, অন্যায়ের সাথে যুক্ত।

বিবেকের দরজা করে বদ্ধ,
গরীবের পাওনাটা করে জব্দ।
উচিত শুনলে লাগে তিক্ত,
নিজেকে ভাবে সিক্ত।

গরীবকে ধমক দিয়ে, রাখে দমিয়ে।
ন্যায্য অধিকার নাহি দেয় ভয়ভীতি দেখিয়ে।
এ কেমন শিক্ষা রে ভাই?
দেশে বুঝি সৎ মানুষ নাই!
কেমনে পেলো ওরা এদেশে ঠাঁই?

অপরের কান্না দেখে, ভেজে না চিত্ত।
ভুল শুধরে গড়ে তুলো, মানবতার বিত্ত।
অন্যের প্রতি জুলুম করে, চলবে কতদিন?
হিসেব তোমার দিতে হবে ধরা পড়বে যেদিন!

(কবি পরিচিতি: কবি আলেয়া মান্নান, পিতা মরহুম ইমাম হোসাইন,,মাতা- মোসা. জুবাইদা খাতুন, জন্মস্থান- নেত্রকোনা জেলা, কলমাকান্দা উপজেলা
বর্তমান বসবাস করেন ঢাকা যাত্রাবাড়ি,

কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেন, কবির শৈশব ছিলো খুব দূরন্ত, কবি ভালো মনের মানুষ, কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকে
কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী,
কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা