• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
অবশেষে ভূরুঙ্গামারী থানার ওসি আজিমউদ্দিন বদলি কুড়িগ্রামে কালো ধানের চাষ সফল হলে বদলে যাবে কৃষির চিত্র ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মারুফ হোসেন নামে এক যুবক আটক উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য, পাঠদান ব্যাহত কুড়িগ্রামে যৌতুকের বলি গৃহবধূ! এসআরবির অভিযানে গ্রেপ্তার-১ নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ কুড়িগ্রামে অভাবের সংসারে স্বপ্নের জয়, যমজ দুই বোন পেল জিপিএ-৫ দু’জনের স্বপ্ন এখন বিচারক হওয়া রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কারখানায় উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মারুফ হোসেন নামে এক যুবক আটক

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস ও গবাদিপশু আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজিবি মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করে। আটক সুরুজের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সুরুজ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড়, উত্তর ধলডাঙ্গা ও নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাচালানী ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ও একটি গরু আটক করা হয়।
এসময় গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাঁজা চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
ভূরুঙ্গামারী থানা ওসি আজিম উদ্দিন বলেন, বিজিবি মারুফ হোসেন ওরফে সুরুজ নামের এক যুবকের নামে মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা