• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য, পাঠদান ব্যাহত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। অতিরিক্ত দায়িত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সহকারী শিক্ষকরা। ফলে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।
এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩৬ হাজার ২৫০ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ১৭৬ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭৪ জন।
প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। জরুরি প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়া কতজন শিক্ষক ডেপুটেশনে উপজেলা, জেলা, বিভাগ কিংবা বিভাগের বাইরে কর্মরত আছেন, তার কোনো সঠিক তথ্য শিক্ষা অফিসে নেই। যার ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন শিক্ষার মানের বিপর্যয় ঘটছে।
ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী বেগম জানান, “প্রতিদিন আমাকে তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে প্রশাসনিক কাজ— সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে।”
মাদারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ ফারুকী বলেন, “প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে। জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়, ফলে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান কমে যাচ্ছে।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার বলেন, সহকারী শিক্ষকের শূন্য পদে ইতোমধ্যে নতুন শিক্ষকরা যোগদান করেছেন। প্রধান শিক্ষক শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের কাজ চলছে। দ্রুতই এ সংকট কেটে যাবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা