• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম

পিএম  সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জনবলসংকটে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একসঙ্গে রাজারহাট, ফুলবাড়ী ও নাগেশ^রী-এই তিন উপজেলার দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে নিয়মিত মনিটরিং, তদারকি ও শিক্ষা-সংক্রান্ত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৫ মে পূর্ণাঙ্গ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর পদটি শূন্য হয়। এরপর ২৯ মে থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাহাতাব হোসেন। পরে ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান কামরুল ইসলাম।
বর্তমানে কামরুল ইসলাম রাজারহাটে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ফুলবাড়ী উপজেলারও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাঁর মূল কর্মস্থল নাগেশ^রী উপজেলা। অর্থাৎ একই কর্মকর্তাকে তিন উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম সামলাতে হচ্ছে।
এদিকে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকাকেও নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটরিং ও একাডেমিক তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে।
অফিস সূত্র বলছে, রাজারহাট মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহায়কসহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে কয়েকটি পদ ছয়-সাত বছর ধরে শূন্য। ফলে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
রাজারহাট উপজেলায় বর্তমানে ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি কলেজ, ২৮টি মাদরাসা এবং চারটি নন-এমপিও প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের একাডেমিক তদারকি, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন, সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ নানা সেবা নিশ্চিত করার দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। অথচ এতগুলো প্রতিষ্ঠানের বিপরীতে অফিসে কার্যত একজন কর্মকর্তার ওপরই বড় অংশের দায়িত্ব।
স্থানীয় শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় শুধু অফিসের প্রশাসনিক কাজ নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও একাডেমিক মানোন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী পদায়ন না করা হলে এ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু বলেন, ‘শিক্ষা কর্মকর্তা না থাকায় সঠিক সময়ে মনিটরিং, তদারকি ও অন্যান্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমনকি জরুরি প্রয়োজনে অফিসে গেলেও নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়।’
রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমি একাই তিন উপজেলার কাজ করছি। রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় আমার অতিরিক্ত দায়িত্ব। এর আগে উলিপুরসহ চারটি উপজেলার দায়িত্বও পালন করেছি। একা এতগুলো প্রতিষ্ঠানের সবকিছু নিয়মিত মনিটরিং করা সম্ভব হয় না।’ তিনি আরও বলেন, ‘জনবল না থাকায় কাজের চাপ অনেক বেশি। তিন উপজেলার দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম সমন্বয় করতে গিয়ে স্বাভাবিকভাবেই নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।’
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় যে সমস্যা হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য জেলা মিটিংয়ে বিষয়টি উত্থাপন করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা