• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
oplus_0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ও উপহার সামগ্রী বিতরণ করা  হয়েছে। ৩১ শে আগষ্ট সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পাটেশ্বরী বাজার  অনন্যা মেডিকেল ষ্টোর এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ সাংবাদিক ও চিকিৎসক  এবং আয়োজক।
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান ও মানবাধিকার কর্মী সুরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি সাংবাদিক আব্দুল লতিফ বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা প্রতিটি বিদ্যালয়ে উপস্থাপন করতে হবে। শিশুদের ঝড় পড়া রোধে অভিভাবদের সচেতন হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিকনির্দেশনা দেওয়া সমাজের দায়িত্ব । তারা বড়ো হয়ে একজন ডাক্তার, ইন্জিনিয়ায়,শিক্ষক হবে এটি আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি প্রধান শিক্ষক সাইফুর রহমান বলেন, আজকের সংবর্ধনা বড়ো কথা নয়। শিক্ষার্থীদের পড়াশুনা করে সুশিক্ষিত হবে পরিবারের ও দেশের মানুষের জন্য কাজ করবে। জিপিএ -৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন তবে এটি চুড়ান্ত সাফল্য নয়।চুড়ান্ত সফলতা অর্জনে বড় স্বপ্ন থাকতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশুনা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করতে হবে। পরে জিপিএ -৫ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা