• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী  জেল হাজতে

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় তাদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার বাসিন্দা মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান।
জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই মাদক কারবারিদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে।
ডিবির ওসি মো. বজলার রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা