• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে হাতের ভেতর কাচের টুকরা রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচারে বের করলেন অন্য চিকিৎসক কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ভালো থেকো কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট, অবরুদ্ধ প্রকৌশলী

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তিনি ছেলের সঙ্গে দোকানটি পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।
নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাঁদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্ত‌লে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা