• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট, অবরুদ্ধ প্রকৌশলী ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা অবশেষে ভূরুঙ্গামারী থানার ওসি আজিমউদ্দিন বদলি কুড়িগ্রামে কালো ধানের চাষ সফল হলে বদলে যাবে কৃষির চিত্র ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে গাঁজাসহ মারুফ হোসেন নামে এক যুবক আটক

নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট, অবরুদ্ধ প্রকৌশলী

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাতের আঁধারে নিম্নমানের ইট দিয়ে চলছে সরকারি ভবন নির্মাণের কাজ এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ স্থানীয় অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ ঘটনা ঘটে। শুধু অভিযোগ শনাক্ত নয়, নির্মাণকাজের পূর্ণাঙ্গ তদন্ত করে নিম্নমানের গাঁথুনি অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের পুরোনো তিনতলা ভবনের ওপর চতুর্থ তলা নির্মাণে প্রায় ৭১ লাখ টাকার (মূল বরাদ্দ ৭৫ লাখ) প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস নওশীন ট্রেডার্সের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পূজার ছুটির সুযোগে রাতের আঁধারে নিম্নমানের ইট দিয়ে গাঁথুনির কাজ করা হয়েছে। বাধা দেওয়ার পরও একই ইট দিয়ে কাজ চালানো হয়।
সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এন.সি.সি. রুমান শাওন জানান, সরেজমিনে গিয়ে গাঁথুনিতে ইটের মান নিয়ে সমস্যা পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক বলেন, পূজার ছুটিতে ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছিলেন। বিষয়টি তিনি প্রকৌশলীকে জানিয়েছিলেন।
সাবেক শিক্ষার্থী আবেদুল ইসলাম লিটন ও মনোয়ার আঞ্জুম পুশন বলেন, নিম্নমানের ইট দিয়ে করা গাঁথুনি ভেঙে মানসম্মত উপকরণে পুনরায় নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তুহিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা