• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ মাস জেল খেটে এসে মাকে প্রাণ নাশের হুমকি। প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে মা। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের (দফাদার পারা) মৃত হবিবর রহমানের স্ত্রী নাসিমা (৪৭)। স্বামী ৩ বছর আগে মারা যাবার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমন (১৮) কে নিয়ে একই বাড়িতে বসবাস করতো। বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছর খানেক আগে সন্তান ও স্বামী রেখে ঢাকায় চলে যায়। স্ত্রী ঢাকায় যাবার পর মাদকাসক্ত রাজু আরো বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য মায়ের উপর নানা ধরণের অত্যাচার,নির্যাতন ও ঘরের জিনিসপত্র বিক্রি শুরু করে। এ অবস্থায় গত ২ জুন-২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত রাজুকে ১০০ টাকা জরিমানা ও ৫ মাসের জেল দেয়। সে জেলে যাবার পর ছোটভাই লিমন ভয়ে ঢাকায় চলে যায়। ৫ মাস জেল খাটার পর গত রোববার (১ নবেম্বর) জেল থেকে মুক্তি পেয়েই মোবাইলে মাকে প্রাণ নাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে মা নাসিমা বেওয়া নাতি মিনহাজকে নিয়ে ঐদিনই বাপের বাড়ি পাইকেরছড়া চলে যায়। বাড়িতে এসে রাজু ঘরবাড়ি ভাংচুর চালায় ও মাকে খুজতে থাকে। এব্যাপারে মা নাসিমা বেওয়া রোববার রাতে থানায় গেলে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলে। থানা পুলিশের পরামর্শ মতো সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর  দাবী জানান।
মা নাসিমা বেওয়া জানান, আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি থানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসতে বলেছে। ওনার কাছে আসলাম ওনি আবার থানায় যেতে বললো। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে। তিনি তার প্রাণ বাঁচানোর আকুতি জানান।
এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে আমি তার বাড়িতে যাই কিন্তু সে কোন কথাই শুনতে চায়না। সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরবাড়ির তালা ও বেড়া ভেঙ্গে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকি দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, অভিযোগকারী মহিলা আমার কাছে এসেছিলো তাকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।
ওসি আজিম উদ্দিন জানান, ওনি ( নাসিমা) এসেছিলো কিনা আমি কোর্টে থাকার কারণে জানিনা। ওনি থানায়  এসে অভিযোগ জানালে জিডি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা