• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট, অবরুদ্ধ প্রকৌশলী ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা অবশেষে ভূরুঙ্গামারী থানার ওসি আজিমউদ্দিন বদলি কুড়িগ্রামে কালো ধানের চাষ সফল হলে বদলে যাবে কৃষির চিত্র

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকার (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে গত রবিবার (১ নভেম্বর) বিকেলে পৌরসভার রামদাস ধনিরাম তেঁতুলতলা এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নুরুন্নবী খন্দকার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকার মৃত দছিজল খন্দকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে সরদারপাড়া নুরানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা