• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
চিলমারীতে হাতের ভেতর কাচের টুকরা রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচারে বের করলেন অন্য চিকিৎসক কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ভালো থেকো কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি? নাজিমখান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭৫ লাখ টাকার কাজে নিম্নমানের ইট, অবরুদ্ধ প্রকৌশলী

কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা,
একটি পালসার মোটরসাইকেল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রেজাউল করিম রাজু (৫০) নামের একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ।বুধবার (৪ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আূেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন ফজলে মিয়া (৪৮) ও  রাসেল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়ায়।
পুলিশ জানায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশ এ অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার  গোলাম মোর্শেদ বলেন, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা