• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১ কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত রাজারহাটে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

“করবো সমবায় -গড়বো দেশ, সবার জনন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরীফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত এবং প্রগতি মহিলা সমবায় সমিতির সভাপতি মোছা. সাজিয়া খাতুনসহ সফল সমবায়ীরা।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
শেষে সফলতার স্বীকৃতিস্বরূপ সিঙ্গের ডাবরীহাট সমবায় সমিতি লিমিটেড, প্রগতি সমবায় সমিতি লিমিটেড এবং দীপ্ত মহিলা সমবায় সমিতি লিমিটেডসহ বেশ কয়েকটি  সমবায় সমিতি লিমিটেডকে  শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা