• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসকের উপর হামলা, গলা চেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার মধ্যে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী রাজারহাটে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী আমার মা আজও শহীদদের স্বজনরা খুঁজে বেড়ায় আপনজনদের হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

নুরবক্ত আলী, ​স্টাফ রিপোর্ট : / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

​আজ ১৩ নভেম্বর বেদনাবিধুর হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি অন্যতম এক কলঙ্কজনক ও শোকাবহ অধ্যায়।
​দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ‘হাতিয়া যুব প্রচেষ্টা’র উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাতিয়ার সাতটি গ্রামে অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। দিনভর চলা এই তাণ্ডবে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ শহিদ হন এবং অসংখ্য বাড়িঘর পুড়ে যায়। স্থানীয়রা শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নামসংবলিত স্মৃতিফলক স্থাপন এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা