• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সোনার বাংলা কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ফার্মেসী কোর্সে বিসিডিএস- এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি:  / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.027592411, 0.013802083);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

প্রধানমন্ত্রী তারেক রহমানের  লালমনিরহাট আগমন উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহসভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা এ সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানান তারা। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এরআগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার প্রতিবাদে আলাদা  বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা