• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ভূরুঙ্গামারীতে জমি অধিগ্রহন নিয়ে রেলওয়ে ও ব্যক্তি মালিকানা দ্বন্দ্বে, ৭ বছরে হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রক্ষা প্রকল্পে পুকুর চুরি, এলাকায় ক্ষোভ ফের মা হচ্ছেন কিয়ারা কুড়িগ্রাম সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন রাজারহাট উপজেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ¦ মো. শাহাজাহান আলী (অব.)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরাল এসএম কামরুল হাসান (অব.)-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মেজর (অব.) ইউনুছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ¦ মো. মহসিন আলম।
এ সময় বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, শৃঙ্খলা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা