• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সভায় ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ট্রেজারার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালবের ট্রেজারার মো. জিল্লুর রহমান। এসময় প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরীফ। কালবের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ও মো. আইয়ুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালবের ‘ক’ অঞ্চলের পরিচালক মো. রেজাউল করিম (লিটন) ও কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার জেলা ব্যবস্থাপক মো. মহরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, পরিচালক মো. রবিউল ইসলাম (রাজু), শিক্ষক প্রতিনিধি মো. বুলু মিয়া ও মোছা. শাহনাজ পারভীন।
সভায় সমবায়ের লক্ষ্য-উদ্দেশ্য, সদস্যদের দায়িত্ব, নিয়মিত সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সদস্যদের ঐক্য, পারস্পরিক আস্থা ও সক্রিয় অংশগ্রহণই সমবায়ের সাফল্যের মূল ভিত্তি। শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণে সবাইকে নিয়মিত সঞ্চয় এবং সমিতির নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তাঁরা।
সভায় ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা, পরিচালক, শিক্ষক-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা