• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস পালিত  ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা! তিন বছরে রাজস্ব আদায় ৪ কোটি ৮১ লাখ, মেলেনি মৌলিক সুবিধাও এক যুগেও কাটেনি জোড়গাছ হাটের বেহাল দশা কাদা-পানি, অকার্যকর ড্রেনেজে নাকাল ক্রেতা-বিক্রেতা কুড়িগ্রামে উপজেলা এনসিপির আহ্বায়ক খোকন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (সীড্স)’ কর্মসূচি নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হৃদয়কৃষ্ণ বর্মণ, মো. আশরাফুজ্জামান, জেসমিন আক্তার, ইনস্ট্রাক্টর রিতেশ চন্দ্র ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
সভায় কর্মসূচির আওতাভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ইএসডিওর সীড্স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির বিভিন্ন দিক ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন সীড্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন।
অতিথিরা ইএসডিওর সীড্স কর্মসূচির প্রশংসা করেন এবং এর সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, চাইল্ড ক্লাব ও প্রাক-প্রাথমিক শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়। বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিক্ষার বাইরে থাকা শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনে পাঠদান কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগকে শিক্ষকরা বিশেষভাবে প্রশংসা করেন।
উল্লেখ্য, ইএসডিও বাস্তবায়িত সীড্স কর্মসূচি কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কর্মএলাকার বিভিন্ন স্থানে পাঁচ বছর মেয়াদে কার্যক্রম পরিচালনা করবে, যা আগামী ২০২৮ সাল পর্যন্ত চলবে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীড্স কর্মসূচির কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রকল্পের রাজারহাট উপজেলা ম্যানেজার অহিদুজ্জামান সেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা