কুড়িগ্রামের রাজারহাটে চরাঞ্চলের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার ও আয়বর্ধক কর্মকা-ে সহায়তা করতে অসহায় পরিবারের মাঝে ছাগল, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডÑবার্লিন, জার্মানির সহায়তায় সলিডারিটির আয়োজনে বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ২৬টি ছাগল এবং ২৮ জন কৃষকের মাঝে সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ ধরনের সহায়তা চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখতে এ প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজারহাট উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ছাগল, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রসিদ লাল, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এছাড়া দুই ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় বিদ্যানন্দ ইউনিয়নের ১৩টি দরিদ্র পরিবারকে ১৩টি ছাগল এবং ১৪ জন কৃষককে স্প্রে মেশিন, সবজি বীজ ও কৃষি উপকরণ দেওয়া হয় এভং ছিনাই ইউনিয়নে ১৩টি দরিদ্র পরিবারকে ১৩টি ছাগল এবং ১৪ জন কৃষককে স্প্রে মেশিন, সবজি বীজ ও কৃষি উপকরণ উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে।
এছাড়া কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় এ প্রকল্পের আওতায় মোট ২৩৪টি হতদরিদ্র পরিবারকে ২৩৪টি ছাগল এবং ২৫২ জন কৃষককে স্প্রে মেশিন, সবজি বীজ ও কৃষি উপকরণ দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ নিজ উপজেলায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা পর্যায়ে বিতরণের পরিসংখ্যান অনুযায়ী, ভূরুঙ্গামারী, নাগেশ^রী, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় ১৩টি করে পরিবারকে ছাগল এবং ১৪ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। চিলমারী, উলিপুর, কুড়িগ্রাম সদর ও চর রাজিবপুর উপজেলায় ২৬টি করে পরিবারকে ছাগল এবং ২৮ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। রৌমারী উপজেলায় সর্বাধিক ৬৫টি পরিবারকে ছাগল ও ৭০ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়।