• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
মারুবেনি করপোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ  রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা

তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার

Reporter Name / ৩৯৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই নিয়মিত শরীরচর্চা করেন, খাবারের তালিকাও বদলান। তবু তলপেটের মেদ কমার নামই নেয় না। শরীরের অন্য অংশের ওজন কমলেও পেটের ভুঁড়ি যেন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় কিছু খাবার অজান্তেই ওজন বাড়িয়ে দেয়। যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় পেটের অংশে।
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রশিক্ষক সীদ্ধার্ত সিং জানিয়েছেন, এমন তিন ধরনের খাবার রয়েছে যেগুলো দেখতে স্বাস্থ্যকর মনে হলেও নিরবে ওজন বাড়াতে পারে। তাই তলপেটের মেদ কমাতে চাইলে এসব খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই ভাবেন স্বাস্থ্যকর খাবার বেশি খেলে ক্ষতি নেই। কিন্তু বাস্তবে কিছু খাবারে ক্যালোরির পরিমাণ এত বেশি থাকে যে বেশি খেলে উল্টো ওজন বাড়তে পারে।

বাদামের মাখন
বাদামের মাখনে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি থাকায় অনেকেই এটি নিয়মিত খান। রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার অভ্যাসও আছে অনেকের। তবে প্রশিক্ষকের মতে, এতে ক্যালোরি অনেক বেশি থাকে। তাই পরিমাণের দিকে নজর না রাখলে এটি ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

দানাশস্যের মিশ্রণ
অনেকে সকালে দানাশস্যের বিভিন্ন মিশ্রণ খেতে পছন্দ করেন। এটিকে অনেক সময় স্বাস্থ্যকর খাবার হিসেবেই ধরা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পাওয়া অনেক দানাশস্যের মিশ্রণে অতিরিক্ত চিনি ও শুকনো ফল থাকে। এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় এবং নিয়মিত খেলে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়।

বিয়ার জাতীয় পানীয়
সপ্তাহে একদিন খেলেও এই ধরনের পানীয় ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে প্রচুর ক্যালোরি থাকে এবং বেশি পান করলে শরীরের বিপাকক্রিয়ার গতি কমে যেতে পারে। ফলে পেটের মেদ কমানো কঠিন হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, তলপেটের মেদ কমাতে শুধু শরীরচর্চা করলেই হবে না, খাবারের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত খাবারই ওজন নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা