• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

মধু খাওয়ার আগে জানতে হবে যে ৫টি বিষয়

Reporter Name / ৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

লাইফ স্টাইল ডেস্ক :মধু প্রকৃতির এক মূল্যবান উপহার, যা স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেটের ভালো উৎস থাকায় সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরের জন্য উপকারী। তবে এর উপকার পেতে হলে অবশ্যই খাঁটি মধু বেছে নেওয়া এবং পরিমিত পরিমাণে গ্রহণ করা জরুরি।

মধু খাওয়ার আগে যে ৫টি বিষয় জানা প্রয়োহন তা হলো-
১. মধুতে প্রাকৃতিক চিনি বেশি থাকায় অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বিশেষ সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত।
২. অনেকেই গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেন, কিন্তু এটি স্বাস্থ্যকর নয়। উচ্চ তাপে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং ক্ষতিকর যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে।
৩. যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের খালি পেটে মধু খাওয়া এড়িয়ে চলা উচিত। এতে বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে।
৪. ফুলের পরাগে যাদের অ্যালার্জি আছে, তাদের মধু গ্রহণে সতর্ক থাকতে হবে, কারণ মধুতে সামান্য পরাগ উপাদান থাকতে পারে যা অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে।
৫. বাজারে ভেজাল বা নিম্নমানের মধুও পাওয়া যায়, তাই খাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে মধুটি খাঁটি ও নিরাপদ। ভেজাল মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা