• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেফতার

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে গত চব্বিশ ঘণ্টায় ২০জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
‎সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পিপিএম।
‎গত বরিবার রাতে (৩ মে) জেলা পুলিশের অভিযানে কুড়িগ্রামের রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর উপজেলার ১৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনসহ মোট ১১৭ পিস ইয়াবা ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম স্যারের নির্দেশে জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলায় মাদক ও জুয়াসহ ২০ জন কে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা