• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক মোজাম্মেল হক নেপালের পরিবেশমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বিশ্বসুন্দরী প্রতিযোগী মাহির অজানা ৫ তথ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসুচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কুড়িগ্রামের শিক্ষিত পাঁচ তরুণ ২০ হাজার টাকায় দিলো ব্যতিক্রমী চুইঝালের মুড়ির দোকান প্রতিদিন বিক্রি ১০ হাজার টাকা ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসকের উপর হামলা, গলা চেপে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা