• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ১ মাস ৭ দিন পর পাথর আমদানি শুরু নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি কুড়িগ্রামে  ৬বছরেও ৪টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চালু হয়নি ভূরুঙ্গামারীতে লুট হওয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউএনও তানজিলা তাযেন্ ভূরুঙ্গামারীতে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন , ১০০ বস্তা সার উদ্ধার চিলমারীতে “ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল জহির উদ্দিন স্বপনের

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

যুগের খবর ডেস্ক: / ১৩৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ছিলেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন।
তারেক রহমান বলেন, দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে তিনি জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। বিশেষ করে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসিকতা ও নেতৃত্ব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। তার আদর্শ, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তার শেষে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা